৩৫। (১) সমিতির ও মালিকের মধ্যে সম্পাদিত কোন চুক্তি পক্ষগণের উপর বাধ্যকর হইবে এবং উহা আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে। (২) এই ধারার অধীনে কোন চুক্তি বলবৎকরণ বা চুক্তি ভঙ্গের কারণে ক্ষতিপূরণ আদায়ের উদ্দেশ্যে কোন মামলা কোন দেওয়ানী আদালতে গ্রহণযোগ্য হইবে না।