৩৪। (১) কোন শ্রমিক বা শ্রমিক কল্যাণ সমিতি এবং উক্ত শ্রমিক বা সমিতির পক্ষে কর্মসম্পাদনকারী কোন ব্যক্তি নিম্নবর্ণিত কোন কাজ করিলে উহা অন্যায় আচরণ হিসাবে গণ্য হইবে, যথা :- (ক) শিল্প ইউনিটে কাজ চলাকালীন সময়ে কোন শ্রমিককে সমিতিতে যোগদানের জন্য বা যোগদান করা হইতে বিরত থাকিবার জন্য উৎসাহিত করা; (খ) সমিতির সদস্য বা কর্মকর্তা হইবার জন্য, বা উহা হইতে বিরত থাকিবার জন্য অথবা সদস্য বা কর্মকর্তা পদে অধিষ্ঠিত থাকিবার বা না থাকিবার জন্য কোন ব্যক্তিকে ভীতি প্রদর্শন করা; (গ) কোন ব্যক্তিকে কোনরূপ সুযোগ-সুবিধা প্রদান করিবার প্রলোভন দেখাইয়া, অথবা কোনরূপ সুযোগ-সুবিধা আদায় করিয়া বা আদায় করিয়া দেওয়ার প্রলোভন…