৩৩। (১) কোন মালিক বা মালিকের দায়িত্ব পালনকারী কোন ব্যক্তি নিম্নবর্ণিত কোন কাজ করিলে উহা অন্যায় আচরণ হিসাবে গণ্য হইবে, যথা :- (ক) চাকুরী প্রদানে চুক্তিতে কোন ব্যক্তির, যিনি উক্ত চুক্তির পক্ষ, কোন সংঘে যোগদানের বা কোন সমিতির সদস্যপদ অব্যাহত রাখিবার অধিকার ক্ষুন্ন করিয়া কোন শর্ত আরোপ করা; (খ) কোন ব্যক্তি কোন সমিতির সদস্য বা কর্মকর্তা পদে বহাল আছেন বা নাই, উহার ভিত্তিতে উক্ত ব্যক্তিকে চাকুরীতে নিয়োগ, কিংবা চাকুরীতে বহাল রাখিতে অস্বীকার করা; (গ) কোন ব্যক্তি কোন সমিতির সদস্য বা কর্মকর্তা পদে বহাল আছেন বা নাই, উহার ভিত্তিতে উক্ত ব্যক্তিকে চাকুরীতে নিয়োগ, পদোন্নতি, চাকুরীর শর্ত বা কাজের শর্ত…