৩২। (১) প্রতিটি নিবন্ধিত শ্রমিক কল্যাণ সমিতি নিগমবদ্ধ সংস্থা হইবে, যাহার স্থায়ী ধারাবাহিকতাসহ একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং নিবন্ধিত নামে উহার চুক্তি সম্পাদন এবং সম্পত্তি অর্জন, ধারণ ও বিলি-বন্দোবস্ত করিবার ক্ষমতা থাকিবে এবং উক্ত নামে উহা মামলা করিতে পারিবে বা উহার বিরুদ্ধেও মামলা করা যাইবে। (২) শ্রমিক কল্যাণ সমিতির কার্যালয় স্থাপনের জন্য মালিক শিল্প এলাকার অভ্যনত্দরে স্থানের ব্যবস্থা করিবে।