৩০। (১) অনিবন্ধিত, নিবন্ধনচু্যত অথবা নিবন্ধন বাতিল করা হইয়াছে, এইরূপ কোন শ্রমিক কল্যাণ সমিতি যৌথ দর কষাকষি এজেন্ট বা শ্রমিক কল্যাণ সমিতি হিসাবে কার্য করিতে পারিবে না। (২) উপ-ধারা (১) এ বর্ণিত কোন শ্রমিক কল্যাণ সমিতির জন্য কোন ব্যক্তি কোনরূপ চাঁদা সংগ্রহ করিবেন না।