২৮। (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, ধারা ২৭ এর অধীন নিবন্ধনচু্যতি সম্পর্কিত পদ্ধতির অতিরিক্ত, নির্বাহী চেয়ারম্যান নিম্নবর্ণিত যে কোন কারণে কোন শ্রমিক কল্যাণ সমিতির নিবন্ধন বাতিল করিতে পারিবেন, যথা :- (ক) কোন কারণে উহার অবসায়ন হইয়া থাকিলে; (খ) প্রতারণা অথবা অসত্য তথ্য উপস্থাপনের মাধ্যমে নিবন্ধিত হইয়া থাকিলে; (গ) গঠনতন্ত্রের কোন বিধান লংঘন করিলে; (ঘ) অন্যায় আচরণ করিলে; (ঙ) এই আইন, বিধি বা প্রবিধানের সহিত অসংগতিপূর্ণ কোন বিধান গঠনতন্ত্রে সন্নিবেশ করিলে; (চ) এই আইনের অধীন আবশ্যকমতে বাৎসরিক প্রতিবেদন নির্বাহী চেয়ারম্যানের নিকট পেশ করিতে ব্যর্থ হইলে; (ছ) নির্বাচিত হইবার অযোগ্য কোন ব্যক্তিকে…