২৭। (১) কোন শ্রমিক কল্যাণ সমিতি বহাল থাকাকালীন যে কোন সময়ে অনু্যন ৩০% যোগ্য শ্রমিক নির্ধারিত ফরমে নির্বাহী চেয়ারম্যানের নিকট আবেদন করিয়া সমিতির নিবন্ধনচ্যুতি দাবী করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর নির্বাহী চেয়ারম্যান সমিতির অনুরূপ নিবন্ধনচ্যুতির পক্ষে উত্থাপিত দাবী যাচাই করিবার উদ্দেশ্যে পরী্ক্ষা করিয়া দেখিবেন যে, প্রকৃতই অনূ্যন ৩০% যোগ্য শ্রমিক স্বাক্ষর কিংবা অঙ্গুলির ছাপ প্রাদন করিয়া আবেদন করিয়াছেন কি না। (৩) নির্বাহী চেয়ারম্যান উপ-ধারা (২) এর অধীন সন্তুষ্ট হইয়া থাকিলে, তিনি নিবন্ধনচ্যুতির পক্ষে সমর্থন যাচাই করিবার উদ্দেশ্যে ৫ (পাঁচ) দিনের মধ্যে গোপন ব্যালটের…