২৪। (১) কোন এলাকায় গঠিত শ্রমিক কল্যাণ সমিতিসমূহের ৫০ শতাংশের অধিক সম্মত হইলে, উহারা উক্ত এলাকায় একটি শ্রমিক কল্যাণ সমিতির ফেডারেশন গঠন করিতে পারিবে। (২) পূর্বেই নিবন্ধনচ্যুত কিংবা অবসায়ন হইয়া না থাকিলে, এই ধারার অধীন গঠিত ফেডারেশন নির্বাহী চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত হইবার তারিখ হইতে পরবর্তী চার বৎসরের জন্য বহাল থাকিবে। (৩) কোন এলাকায় গঠিত কোন শ্রমিক কল্যাণ সমিতির ফেডারেশন অন্য কোন এলাকার ফেডারেশন অথবা কোন এলাকা বহিভর্ূত কোন ফেডারেশনের সহিত অধিভুক্ত হইতে কিংবা অন্য কোন প্রকারে সংস্রব রক্ষা করিতে পারিবে না। (৪) কর্তৃপক্ষ প্রবিধান দ্বারা শ্রমিক কল্যাণ সমিতির ফেডারেশনের নির্বাচনের পদ্ধতি এবং…