২৩। (১) কোন শ্রমিত কল্যাণ সমিতির নির্বাহী পরিষদেও নির্বাচন উহার নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্ববতর্ী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হইবে। (২) নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বেই যদি কোন শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদ ভাঙ্গিয়া যায়, তাহা হইলে অনুরূপ ভাঙ্গিয়া যাইবার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হইবে।