২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) "বেআইনী ধর্মঘট" অর্থ এই আইনের বিধানাবলীর ব্যত্যয়ে ঘোষিত, সূচিত বা অব্যাহত কোন ধর্মঘট; (২) "বেআইনী লক-আউট" অর্থ এই আইনের বিধানাবলীর ব্যত্যয়ে ঘোষিত, সূচিত বা অব্যাহত লক-আউট; (৩) "আপীল ট্রাইবু্যনাল" অর্থ ধারা ৫১ এর অধীন গঠিত ইপিজেড শ্রম আপীল ট্রাইবু্যনাল; (৪) "ইপিজেড" অর্থ Bangladesh Export Processing Zones Authority Act 1980 (Act No. XXXVI of 1980) এর অধীন প্রতিষ্ঠিত কোন রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা; (৫) "এলাকা" অর্থ Bangladesh Export Processing Zones Authority Act 1980 (Act No. XXXVI of 1980) এর ধারা ১০ এর অধীন সরকার কর্তৃক…