১৯। (১) শ্রমিক কল্যাণ সমিতির কর্মকর্তা সংশ্লিষ্ট এলাকার আঞ্চলিক সীমার মধ্যে সীমাবদ্ধ থাকিবে। (২) একজন শ্রমিক যে শিল্প ইউনিটে নিযুক্ত থাকিবেন, তিনি কেবল সেই শিল্প ইউনিটে শ্রমিক কল্যাণ সমিতির সদস্য হইবার অধিকারী হইবেন। (৩) ধারা ২৪ এর অধীন শ্রমিক কল্যাণ সমিতির ফেডারেশন গঠনের অধিকার ব্যতীত, কোন একটি এলাকায় গঠিত কোন শ্রমিক কল্যাণ সমিতি উক্ত এলাকায় গঠিত অন্য কোন শ্রমিক কল্যাণ সমিতি কিংবা কোন এলাকা বহির্ভূত কোন শ্রমিক কল্যাণ সমিতির সহিত অধিভুক্ত হইতে কিংবা অন্য কোন প্রকার সংশ্রব রক্ষা করিতে পারিবে না।