১৭। (১) কোন এলাকায় কোন শিল্প ইউনিটে একের অধিক শ্রমিক কল্যাণ সমিতি গঠন করা যাইবে না। (২) কোন এলাকায় একই মালিকের কোম্পানীর অধীন একাধিক শিল্প ইউনিট থাকিলে এবং অনুরূপ শিল্প ইউনিটসমূহের কোন একটি ইউনিট ধারা ১৬ এর আওতাভুক্ত হইয়া থাকিলে, উহার দ্বারা অবশিষ্ট শিল্প ইউনিটসমূহে শ্রমিক কল্যাণ সমিতি গঠন বারিত হইবে না।