১৫। (১) ধারা ১৪ এর অধীন কোন সমিতিকে নিবন্ধন করিবার পর নির্বাহী চেয়ারম্যান নির্ধারিত ফরমে নিবন্ধন সম্পর্কিত সনদ জারী করিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন সনদ জারী করা হইলে, উহা এই আইনের অধীন উক্ত শ্রমিক কল্যাণ সমিতি যথাযথভাবে নিবন্ধিত হইবার বিষয়ে চূড়ানত্দ প্রমাণ হিসাবে গণ্য হইবে।