১৪। (১) নির্বাহী চেয়ারম্যান যদি এই মর্মে সন্তুষ্ট হইয়া থাকেন যে, শ্রমিক কল্যাণ সমিতি এই আইনের অধীন সকল আবশ্যকতা প্রতিপালন করিয়াছে এবং অনুমোদিত গঠনতন্ত্রের কাঠামোর মধ্যেই উহা গঠিত হইয়াছে, তাহা হইলে তিনি ধারা ১২ এর অধীন আবেদনপত্র প্রাপ্তির ১০ দিনের মধ্যে উক্ত শ্রমিক কল্যাণ সমিতিকে নির্ধারিত রেজিস্টারে নিবন্ধন করিবেন। (২) যদি নির্বাহী চেয়ারম্যান দেখিতে পান যে, আবেদনপত্রে প্রয়োজনীয় বিষয় বা বিষয়াদিও অপূর্ণতা রহিয়াছে, তাহা হইলে তিনি লিখিতভাবে তাহার আপত্তি উক্ত শ্রমিক কল্যাণ সমিতিকে আবেদন প্রাপ্তির ১০ দিনের মধ্যে অবহিত করিবেন এবং অবহিত হইবার ১০ দিনের মধ্যে শ্রমিক কল্যাণ সমিতি উক্ত আপত্তিসমূহের জবাব…