১৩। (১) শ্রমিক কল্যাণ সমিতির নিবন্ধনের জন্য নির্বাহী চেয়ারম্যানের নিকট আবেদনপত্র দাখিল করিতে হইবে যাহাতে নিমড়ববর্ণিত বিষয়সমূহের উল্লেখ থাকিবে, যথা :- (ক) শ্রমিক কল্যাণ সমিতির নাম ও ঠিকানা; (খ) সমিতির গঠনের তারিখ; (গ) শ্রমিক কল্যাণ সমিতির সদস্যগণের পদবী, নাম, বয়স এবং ঠিকানা; এবং (ঘ) চাঁদা প্রদানকারী সদস্যগণের পরিপূর্ণ বিবরণ। (২) উপ-ধারা (১) এর অধীন আবেদন পত্রের সহিত সমিতির অনুমোদিত গঠনতন্ত্রের তিনটি অনুলিপি প্রদান করিতে হইবে।