১১। নির্বাহী চেয়ারম্যান যদি এই মর্মে সন্তুষ্ট হইয়া থাকেন যে, এই আইনের বিধানসমূহ যথাযথভাবে প্রতিপালন করিয়া গঠনতন্ত্র প্রণীত হইয়াছে এবং এই আইন, বিধি বা প্রবিধানের বিধানের ব্যত্যয় করা হয় নাই, তাহা হইলে তিনি উক্ত গঠনতন্ত্র অনুমোদন এবং ৫ দিনের মধ্যে তৎমর্মে একটি অনুমোদনপত্র জারী করিবেন।