১০। (১) সমিতি গঠন করিবার উদ্দেশ্যে প্রণীত কোন গঠনতন্ত্র এই আইনের অধীন অনুমোদিত হইবে না, যদি না উক্ত গঠনতন্ত্রে নিম্নবর্ণিত বিষয়াদি অন্তর্ভুক্ত হইয়া থাকে, যথা :- (ক) শ্রমিক কল্যাণ সমিতির নাম ও ঠিকানা; (খ) শ্রমিক কল্যাণ সমিতি গঠনের উদ্দেশ্যসমূহ; (গ) শ্রমিক কল্যাণ সমিতির সদস্য হইবার জন্য শ্রমিকদের জন্য নির্ধারিত পদ্ধতি, যাহাতে উল্লিখিত থাকিবে যে, গঠনতন্ত্রে নির্ধারিত ফরমে আবেদন করা না হইলে কোন শ্রমিক সদস্য হিসাবে তালিকাভুক্ত হইবে না; (ঘ) শ্রমিক কল্যাণ সমিতির তহবিলের উৎস এবং উক্ত তহবিল প্রযোজ্য হইবার ক্ষেত্রসমূহ; (ঙ) যে সকল শর্তে একজন সদস্য শ্রমিক কল্যাণ সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কোন…