১। (১) এই আইন ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক আইন, ২০১০ নামে অভিহিত হইবে। (২) ইহা Bangladesh Export Processing Zones Authority Act, 1980 (Act No. XXXVI of 1980) এর অধীন প্রতিষ্ঠিত রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকার শ্রমিক ও মালিকের ক্ষেত্রে প্রযোজ্য হইবে।(৩) এই আইনের ধারা ৯, ৫২ এবং ৮১ এর বিধান ২৫ আগস্ট, ২০০৮ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং অন্যান্য ধারার বিধান অবিলম্বে কার্যকর হইবে।