৫। আপাততঃ বলবৎ অন্য কোনো আইনে বিপরীত যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের সহিত সংযোজিত তফসিলে বিধৃত চুক্তির Article VI এর বিধানাবলী বাংলাদেশের আইনের মর্যাদাসম্পন্ন হইবে: তবে শর্ত থাকে যে, চুক্তির উক্ত Article এর section 9 এর Immunities from Taxation সংক্রান্ত বিধানের এমন কোন ব্যাখ্যা করা যাইবে না যাহা- (ক) কর্পোরেশন কর্তৃক কোন প্রকার পণ্য শুল্কমুক্তভাবে আমদানি করা হইলে পরবর্তীতে কোনো নিয়ন্ত্রণ ছাড়া বাংলাদেশে উহা বিক্রয়ের অধিকার বর্তায়; অথবা (খ) বিক্রীত পণ্যের মূল্যের অংশ হিসাবে কর্পোরেশনকে শুল্ক বা কর হইতে অব্যাহতি প্রদান করে বা প্রদত্ত সেবার মূল্যের অধিক হয়।