(১) এই আইন কার্যকর হইবার সংগে সংগে, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) নামে একটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হইবে। (২) কর্পোরেশন একটি বিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইনের বিধান সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর, উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার এবং হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং কর্পোরেশন ইহার নিজ নামে মামলা দায়ের করিতে পারিবে এবং উক্ত নামে ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে। (৩) ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪নং আইন) অনুসারে লাইসেন্স প্রাপ্তি সাপেক্ষে কর্পোরেশন একটি ব্যাংকিং…