৯। (১) কোন ব্যক্তি পরিচালক হইবেন না বা পরিচালক থাকিবেন না, যিনি- (ক) বাংলাদেশের নাগরিক নহেন; (খ) এইরূপ কোন অপরাধের জন্য সাজাপ্রাপ্ত হন বা হইয়াছেন যাহা সরকারের বিবেচনায় নৈতিক স্খলনজনিত অপরাধ; (গ) অপ্রাপ্ত বয়স্ক হন; (ঘ) কোন উপযুক্ত আদালত কর্তৃক মানসিকভাবে অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষিত হন; (ঙ) কোন উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া সাব্যস্ত হন বা কোন সময় হইয়াছেন বা দেনা পরিশোধে বিরত থাকেন বা পাওনাদারের সহিত কোন আপোষরফা করেন; (চ) চেয়ারম্যান কর্তৃক ছুটি মঞ্জুর ব্যতীত বা, চেয়ারম্যানের ক্ষেত্রে, সরকার কর্তৃক ছুটি মঞ্জুর ব্যতীত, বোর্ডের পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকেন; (ছ) কর্পোরেশনের অর্থায়নে প্রতিষ্ঠিত কোন…