৭। (১) নিম্নবর্ণিত পরিচালকগণের সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক মনোনীত ১(এক) জন চেয়ারম্যান; (খ) সরকারি চাকুরিতে কর্মরত রহিয়াছেন এমন ব্যক্তিগণের মধ্য হইতে সরকার কর্তৃক নিযুক্ত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ২(দুই) জন পরিচালক; (গ) বাংলাদেশ ব্যাংক কর্তৃক মনোনীত এবং সরকার কর্তৃক নিযুক্ত অন্যূন নির্বাহী পরিচালক পদমর্যাদার ১(এক) জন পরিচালক; (ঘ) ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, পদাধিকারবলে; (ঙ) সরকার এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ব্যতীত অন্যান্য শেয়ারহোল্ডারদের দ্বারা নির্বাচিত ৪(চার) জন পরিচালক; (চ) সরকার কর্তৃক নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক। (২)…