৬। কর্পোরেশনের ব্যবসা ও ব্যবসা সংক্রান্ত ব্যবস্থাপনা, পরিচালনা এবং সাধারণ তত্ত্বাবধান একটি বোর্ডের উপর ন্যস্ত হইবে এবং কর্পোরেশন যে সকল ক্ষমতা প্রয়োগ এবং কার্য ও বিষয়াদি সম্পাদন করিতে পারিবে, উক্ত বোর্ডও সেই সকল ক্ষমতা প্রয়োগ এবং কার্য ও বিষয়াদি সম্পাদন করিবে।