৪২। (১) এই আইন কার্যকর হইবার সংগে সংগে Investment Corporation of Bangladesh Ordinance, 1976 (Ordinance No. XL of 1976), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত হইবে। (২) উক্ত Ordinance রহিত হইবার সংগে সংগে,- (ক) উহার অধীন প্রতিষ্ঠিত Investment Corporation of Bangladesh অতঃপর বিলুপ্ত কর্পোরেশন বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) বিলুপ্ত কর্পোরেশনের সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব এবং সুবিধা এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ অর্থ এবং ব্যাংক জমা ও তহবিল এবং এইরূপ বিষয় সম্পত্তির অন্তর্ভুক্ত বা বিষয় সম্পত্তি হইতে উদ্ভূত অন্যান্য যাবতীয় অধিকার, মেধা-স্বত্ব ও স্বার্থ এবং সকল…