৪০। (১) বোর্ড, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে এই আইনের বিধানাবলী বা বিধির সহিত অসঙ্গতিপূর্ণ নহে এইরূপ প্রয়োজনীয় ও সমীচীন সকল বিষয়ে প্রবিধান প্রণয়ন করিতে পারিবে। (২) বিশেষতঃ এবং পূর্ববর্তী ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া নিম্নবর্ণিত বিষয়ে প্রবিধান প্রণয়ন করা যাইবে, যথা :- (ক) বোর্ড পরিচালনা, নির্বাহী কমিটির সভা, সভায় উপস্থিতির জন্য সম্মানী নির্ধারণ; (খ) ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক বা কর্পোরেশনের কোন কর্মকর্তা ও কর্মচারির নিকট প্রশাসনিক ক্ষমতা এবং কার্যাবলী অর্পণ; (গ) কর্পোরেশন কর্তৃক গৃহীত বিভিন্ন ব্যবসা সংক্রান্ত শর্তাবলী; (ঘ) ব্যবসায়িক উদ্দেশ্য…