৩৬। (১) কর্পোরেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে এবং ইহার ব্যবসায়িক লেনদেন সহজতর করিবার জন্য বোর্ড প্রয়োজনীয় মনে করিলে এই আইনের অধীন এতদুদ্দেশ্যে নির্ধারণযোগ্য শর্ত ও সীমাবদ্ধতা সাপেক্ষে, যদি থাকে, উহার এইরূপ ক্ষমতা ও দায়িত্ব ব্যবস্থাপনা পরিচালককে অর্পণ করিতে পারিবে। (২) কর্পোরেশনের ব্যবসায়িক লেনদেন সহজতর করিবার উদ্দেশ্যে কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে নির্ধারিত শর্ত ও সীমাবদ্ধতা সাপেক্ষে, যদি থাকে, প্রয়োজনে তাহার দৈনন্দিন দপ্তর পরিচালনা সংক্রান্ত ক্ষমতা ও দায়িত্ব কর্পোরেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক এবং অন্যান্য কর্মকর্তার উপর অর্পণ করিতে…