৩৫। কর্পোরেশন সাধারণভাবে কর ও শুল্ক হইতে কোন অব্যাহতি পাইবে না, তবে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এবং আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এ সংজ্ঞায়িত কোন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ইহার আয়, মুনাফা এবং অর্জনের উপর যে কর সুবিধা, রেয়াত এবং অব্যাহতিসমূহ ভোগ করিয়া থাকে কর্পোরেশনও অনুরূপ সুবিধাদি ভোগ করিবে।