৩৪। এই আইনের অধীন যে কোন ব্যক্তির সহিত কোন ধরণের ব্যবসায়িক লেনদেন সম্পাদনের উদ্দেশ্যে কর্পোরেশন প্রয়োজন বা সমীচীন মনে করিলে ইহার স্বার্থ সংরক্ষণসহ অবলেখনকৃত যে কোন ইস্যুর বিপরীতে বিক্রয়লব্ধ অর্থ গ্রহণ বা প্লেসমেন্ট গ্রহণ অথবা কর্পোরেশন ও উক্ত ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তি মোতাবেক যে কোন প্রকার আর্থিক সহযোগিতা প্রদানের ক্ষেত্রে যে কোন শর্ত আরোপ করিতে পারিবে।