৩২। কর্পোরেশনের অনাদায়ী পাওনা Public Demand Recovery Act, 1913 (Bengal Act No. III of 1913) এর অধীন বকেয়া ভূমি রাজস্ব হিসাবে আদায়যোগ্য হইবে: তবে শর্ত থাকে যে, অনাদায়ী পাওনা আদায়ের ক্ষেত্রে কর্পোরেশন কর্তৃক দেনাদারকে ১৫ (পনের) দিনের নোটিশ প্রদান না করিয়া অনুরূপ অনাদায়ী পাওনা আদায় করা যাইবে না।