৩১। (১) কোন চুক্তির বিপরীত হওয়া সত্ত্বেও কর্পোরেশন কোন ব্যক্তিকে প্রদত্ত অগ্রিম অথবা কোন নির্দিষ্ট তারিখ বা তারিখসমূহে প্রদেয় কোন পাওনার ক্ষেত্রে প্রদত্ত অগ্রিম পরিশোধ অথবা সমুদয় অর্থ প্রদানের জন্য নোটিশ জারি করিতে পারিবে, যদি- (ক) আর্থিক দায় সৃষ্টি করিয়াছে এমন অগ্রিমের জন্য আবেদনে মিথ্যা তথ্য অথবা বিভ্রান্তিমূলক বস্তুগত বিবরণ প্রদত্ত হইয়াছে মর্মে বোর্ডের নিকট প্রতীয়মান হয়; (খ) কোন ব্যক্তি কর্পোরেশনের সহিত সম্পাদিত চুক্তির কোন শর্ত পরিপালনে ব্যর্থ হয়; (গ) কোন ব্যক্তি তাহার ঋণ এবং দায় পরিশোধ করিতে অক্ষম অথবা দেউলিয়া হইয়া যাইতে পারে, এই মর্মে যুক্তিসংগত কোন আশংকা থাকে; বা (ঘ) প্রদত্ত অগ্রিম,…