৩০। (১) কর্পোরেশন, সময় সময় সরকারের চাহিদা মোতাবেক, রিটার্ন, প্রতিবেদন এবং বিবরণী সরকারের নিকট দাখিল করিবে। (২) কর্পোরেশন প্রতি অর্থ বৎসর শেষে যথাশীঘ্র সম্ভব ধারা ২৯ এর অধীন নিরীক্ষকগণ কর্তৃক নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ উক্ত বৎসরে কর্পোরেশনের কার্যক্রমের একটি বার্ষিক প্রতিবেদন সরকারের নিকট দাখিল করিবে। (৩) উপ-ধারা (২) এ উল্লিখিত নিরীক্ষিত হিসাব ও বার্ষিক প্রতিবেদন সরকারি গেজেট এবং কর্পোরেশনের ওয়েব সাইটে প্রকাশ করিতে হইবে।