২৯। (১) কর্পোরেশন প্রতি অর্থ বৎসর যথাযথভাবে হিসাব রক্ষণাবেক্ষণ এবং উহার বার্ষিক আর্থিক বিবরণী প্রস্তুত করিবে। (২) কর্পোরেশনের বার্ষিক আর্থিক বিবরণীতে অধীনস্থ কোম্পানি কর্তৃক নিয়োগকৃত বহিঃনিরীক্ষক দ্বারা নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং অধীনস্থ কোম্পানি সংক্রান্ত অন্যান্য তথ্যাদি অন্তর্ভুক্ত করিবে। (৩) অন্যূন দুইজন চার্টার্ড একাউন্টেন্ট অনধিক ৩ (তিন) বৎসর মেয়াদে সরকার কর্তৃক নির্ধারিত শর্ত ও পারিশ্রমিকে নিয়োগপ্রাপ্ত হইবেন এবং তাহারা নিরীক্ষক হিসাবে কর্পোরেশনের বার্ষিক আর্থিক বিবরণী নিরীক্ষা করিবেন। (৪) উপ-ধারা (৩) এর অধীন নিযুক্ত প্রত্যেক নিরীক্ষককে কর্পোরেশনের বার্ষিক আর্থিক বিবরণীর একটি করিয়া…