২৮। (১) কর্পোরেশন ইহার উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত উপায়ে ঋণ গ্রহণ এবং অর্থ সংগ্রহ করিতে পারিবে, যথা:- (ক) দীর্ঘ মেয়াদে সরকারি উৎস হইতে ঋণ গ্রহণের মাধ্যমে; (খ) জামানতসহ বা জামানত ব্যতিত বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য যে কোন ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠান বা উৎস হইতে ঋণ গ্রহণের মাধ্যমে; এবং (গ) বাংলাদেশের ভিতরে বোর্ড কর্তৃক নির্ধারিত বা বাংলাদেশের বাহিরে সরকার কর্তৃক অনুমোদিত শর্তাধীনে নির্দিষ্ট সুদের হারে বন্ড ও ডিবেঞ্চার ইস্যু এবং বিক্রয়ের মাধ্যমে। (২) কর্পোরেশন বন্ড এবং ডিবেঞ্চার ইস্যুকালীন সরকার কর্তৃক ধার্য্যকৃত হারে আসল এবং সুদের পুনঃপরিশোধ নিশ্চিতকরণের নিমিত্ত সরকার কর্তৃক উল্লিখিত…