২৭। (১) কর্পোরেশন একটি সংরক্ষিত তহবিল প্রতিষ্ঠা করিবে যাহাতে বার্ষিক নীট মুনাফা হইতে বোর্ড কর্তৃক প্রবিধান দ্বারা নির্ধারিত একটি অংশ জমা থাকিবে। (২) উপ-ধারা (১) এ বর্ণিত অংশ বাদ দেওয়ার পর এবং পরিসম্পদের অবচয় এবং বিনিয়োগ কোম্পানি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদেয় সুবিধাদি অথবা তাহাদের স্বার্থে প্রয়োজন বিবেচনা করা হয় এইরূপ অন্যান্য বিষয়ের খরচ মিটাইবার পর কর্পোরেশন বার্ষিক নীট মুনাফার উদ্বৃত্ত অংশ বোর্ডের অনুমোদনক্রমে লভ্যাংশ হিসাবে ঘোষণা করিতে পারিবে। (৩) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে নীট মুনাফা নির্ধারণ, সংরক্ষিত তহবিলে জমার পরিমাণ নির্ধারণ, ঋণ পরিশোধ, উদ্বৃত্ত অংশ ঘোষণা, লভ্যাংশের পরিমাণ, শেয়ার…