২৬। (১) কর্পোরেশনের শেয়ারহোল্ডারগণের বার্ষিক সাধারণ সভা বোর্ড কর্তৃক নির্ধারিত তারিখ, সময় এবং স্থানে অনুষ্ঠিত হইবে, তবে তাহা কোনক্রমেই হিসাব বন্ধের ছয় মাস সময়ের পরে অনুষ্ঠিত হইবে না। (২) কর্পোরেশন বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণের বিবেচনার জন্য ধারা ২৯ এর উপ-ধারা (৫) এর অধীন তাহাদেরকে সরবরাহকৃত বার্ষিক হিসাব বিবরণী ও প্রতিবেদন উপস্থাপন করিবে। (৩) শেয়ারহোল্ডারগণের বিবেচনার যোগ্য এমন যে কোন বিষয় বিবেচনার নিমিত্ত, বোর্ড, সময় এবং স্থান নির্ধারণপূর্বক শেয়ারহোল্ডারগণের কোন বিশেষ সভা আহবান করিতে পারিবে। (৪) শেয়ারহোল্ডারগণের সভায় প্রত্যেক শেয়ারহোল্ডারের যোগদানের অধিকার থাকিবে, কিন্তু কোন…