২৫। (১) কোন ব্যক্তি শেয়ারহোল্ডার হিসাবে নিবন্ধিত হইবার যোগ্য হইবেন না যদি তিনি কোন আইনের অধীন চুক্তি সম্পাদনে অযোগ্য হন। (২) কোন ব্যক্তি শেয়ারহোল্ডার হিসাবে নিবন্ধিত হইবার পর যদি কোন সময় দেখা যায় যে, নিবন্ধনের সময় উক্ত ব্যক্তি শেয়ারহোল্ডার হিসাবে নিবন্ধিত হইবার অযোগ্য ছিলেন, তাহা হইলে তিনি, কোন এখতিয়ারসম্পন্ন আদালতের আদেশের অধীন তাহার শেয়ারসমূহ বিক্রয়ের উদ্দেশ্য ব্যতিত, শেয়ারহোল্ডারের কোন অধিকার প্রয়োগ করিতে পারিবেন না।