২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে, - (০১) ’’অগ্রিম’’ অর্থ বিনিয়োগের উদ্দেশ্যে প্রদানযোগ্য ঋণ; (০২) ’’আর্থিক বিবরণী’’ অর্থ অন্তর্বর্তীকালীন বা চূড়ান্ত স্থিতিপত্র, আয় বিবরণী বা লাভ ও লোকসান হিসাব, ইক্যুইটি পরিবর্তনের বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, টীকা ও অপরাপর বিবরণী ও ইহাদের উপর ব্যাখ্যামূলক বিবৃতি; (০৩) ’’উপ-ব্যবস্থাপনা পরিচালক’’ অর্থ কর্পোরেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক; (০৪) ’’কর্পোরেশন’’ অর্থ এই আইনের অধীন প্রতিষ্ঠিত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি); (০৫) ’’কর্মচারি’’ অর্থে কর্পোরেশনের কোন কর্মচারি এবং কর্পোরেশনের কর্মকর্তাও ইহার অন্তর্ভুক্ত হইবেন; (০৬)…