১৯। (১) কর্পোরেশনের অনুমোদিত শেয়ার মূলধন হইবে ১ (এক) হাজার কোটি টাকা যাহা প্রতিটি ১০ (দশ) টাকা মূল্যের ১০০ (একশত) কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হইবে : তবে শর্ত থাকে যে, সরকার, সময় সময়, অনুমোদিত শেয়ার মূলধন বৃদ্ধি করিতে পারিবে। (২) কর্পোরেশনের পরিশোধিত শেয়ার মূলধনের পরিমাণ ৪ (চার) শত ২১ (একুশ) কোটি ৮৭ (সাতাশি) লক্ষ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা যাহা সরকারের অনুমোদনক্রমে, সময় সময়, বৃদ্ধি করা যাইবে। (৩) কর্পোরেশনের শেয়ার মূলধন নিম্নবর্ণিত হারে সংগৃহীত হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক ২৭ (সাতাশ) শতাংশ; (খ) সরকার এর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড অথবা অন্যান্য রাষ্ট্র মালিকানাধীন আর্থিক…