১৮। (১) কর্পোরেশন সকল বা অধিকাংশ শেয়ার ধারণপূর্বক অধীনস্থ কোম্পানি প্রতিষ্ঠা এবং উহার উন্নয়ন করিতে পারিবে; উক্তরূপ অধীনস্থ কোম্পানিসমূহের পৃথক ও নিজস্ব পরিচালনা বোর্ড থাকিবে এবং কর্পোরেশন উহাদের ব্যবসায়িক উদ্দেশ্য পর্যালোচনা, কার্যাবলী তদারকী ও নিয়ন্ত্রণ করিতে পারিবে। (২) ধারা ১৭ বা অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, Securities and Exchange Ordinance, 1969 (XVII of 1969), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৫ নং আইন), কোম্পানি আইন, ১৯৯৪ এবং ডিপোজিটরি আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ৬নং আইন) এবং উল্লিখিত আইনসমূহের অধীন জারীকৃত বিধি বিধান পালন সাপেক্ষে এতদুদ্দেশ্যে…