১৭। Securities and Exchange Ordinance, 1969, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এবং ডিপোজিটরি আইন, ১৯৯৯ এবং উল্লিখিত আইনসমূহের অধীন জারীকৃত বিধি-বিধান, প্রযোজ্য ক্ষেত্রে, পালন সাপেক্ষে কর্পোরেশ নিম্নবর্ণিত ব্যবসা, লেনদেন এবং কার্য পরিচালনা করিতে পারিবে, যথা :- (ক) প্রত্যক্ষভাবে বা কাহারও মাধ্যমে অথবা এক বা একাধিক প্রতিষ্ঠানের সহিত যৌথভাবে স্টক, শেয়ার, বন্ড, ঋণপত্র এবং অন্যান্য সিকিউরিটিজ এর ইস্যু ব্যবস্থাপনা, অবলেখন এবং বিতরণ; (খ) যে কোন প্রকার বা বৈশিষ্ট্যের ট্রাস্ট বা ফান্ডের উন্নয়ন, সংগঠন, ব্যবস্থাপনা অথবা যে কোন ট্রাস্ট বা ফান্ডের সার্টিফিকেট বা সিকিউরিটিজ অর্জন, ধারণ,…