১৪। (১) সরকার, তদ্কর্তৃক নির্ধারিত শর্তাধীনে, কোন অধীনস্থ কোম্পানির ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অধীনস্থ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে একজন মহাব্যবস্থাপক নিয়োগ করিতে পারিবে। (২) কর্পোরেশন, অধীনস্থ কোম্পানির অনুরোধের প্রেক্ষিতে কর্পোরেশন এবং অধীনস্থ কোম্পানির যৌথ সম্মতিতে প্রণীত শর্ত সাপেক্ষে, উক্ত অধীনস্থ কোম্পানিতে উহার যে কোন কর্মকর্তা বা কর্মচারিকে প্রেষণে নিয়োগ করিতে পারিবে।