১৩। (১) সরকার, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, কর্পোরেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং মহাব্যবস্থাপক নিয়োগ করিতে পারিবে। (২) কর্পোরেশন, ইহার কর্মকান্ড সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কর্পোরেশনের জন্য প্রয়োজনীয় বলিয়া বিবেচিত সংখ্যক কর্মকর্তা, কর্মচারি, উপদেষ্টা, এজেন্ট এবং পরামর্শক নিয়োগ করিতে পারিবে।