১১। (১) এই আইনের অধীন বোর্ড ইহার কার্যাবলী সম্পাদনের সহযোগিতা প্রদানের নিমিত্ত অনধিক ৫(পাঁচ) জন পরিচালক সমন্বয়ে একটি নির্বাহী কিমিটি গঠন করিবে এবং উক্ত কমিটির চেয়ারম্যানও মনোনীত করিবে। (২) নির্বাহী কমিটির সদস্যগণের মেয়াদ বোর্ড কর্তৃক নির্ধারিত হইবে। (৩) নির্বাহী কমিটির সভা উহার চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে। (৪) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাহী কমিটির সকল সভায় সভাপতিত্ব করিবেন। (৫) নির্বাহী কমিটির সভায় উপস্থিত প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে, সভায় সভাপতিত্বকারী ব্যক্তির একটি দ্বিতীয় বা নির্ণায়ক ভোট থাকিবে: তবে শর্ত থাকে যে,…