১। (১) এই আইন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪ নামে অভিহিত হইবে। (২) ইহা বাংলাদেশ বা বাংলাদেশের বাহিরে অবস্থিত কর্পোরেশনের ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হইবে। (৩) ইহা অবিলম্বে কার্যকর হইবে।