ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪ ( ২০১৪ সনের ১২ নং আইন ) [২২ সেপ্টেম্বর, ২০১৪ Investment Corporation of Bangladesh Ordinance, 1976 (Ordinance No. XL of 1976) রহিতক্রমে উহা পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন যেহেতু বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণ ও উৎসাহ প্রদান, পুঁজিবাজার উন্নয়ন, সঞ্চয় সংগ্রহ এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে সহায়তা প্রদানের লক্ষ্যে Investment Corporation of Bangladesh Ordinance, 1976 (Ordinance No. XL of 1976) রহিতক্রমে উহা পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু, এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল, যথা :-