৯৷ (১) ট্রাস্টের একটি তহবিল থাকিবে যাহা ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট তহবিল নামে অভিহিত হইবে৷ (২) এই আইনের অধীন ট্রাস্ট গঠিত হওয়ার পর, যতশীঘ্র সম্ভব, প্রাথমিকভাবে ট্রাস্টের তহবিল গঠনকল্পে সরকার দুই কোটি টাকা ট্রাস্টকে প্রদান করিবে; এই অর্থ ট্রাস্ট কোন তফসিলী ব্যাংকে স্থায়ী আমানত হিসাবে জমা রাখিবে এবং উক্ত জমাকৃত অর্থ হইতে সময় সময় মুনাফা ট্রাস্টের তহবিলে সরকারের অনুদান হিসাবে জমা হইবে: তবে শর্ত থাকে যে, সরকার সময়ে সময়ে উক্ত স্থায়ী আমানতের পরিমাণ বৃদ্ধির উদ্দেশ্যে অতিরিক্ত অর্থ প্রদান করিতে পারিবে৷ (৩) তহবিলে উপ-ধারা (২) এর অধীন মুনাফা ব্যতীত নিম্নবর্ণিত অর্থও জমা হইবে, যথা:- (ক) সরকার…