৭৷ ট্রাস্টের কার্যাবলী হইবে নিম্্নরূপ, যথা:- (ক) কোন ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনা, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধি ইত্যাদি জনিত কোন কারণে অক্ষম হইয়া পড়িলে তাহাকে আর্থিক সাহায্য প্রদান; (খ) কোন ইমাম বা মুয়াজ্জিন আকস্মিকভাবে মৃত্যুবরণ করিলে তাহার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান; (গ) ইমাম বা মুয়াজ্জিনকে প্রবিধান দ্বারা নির্ধারিত কারণে ও পদ্ধতিতে ঋণ প্রদান; (ঘ) ইমাম বা মুয়াজ্জিনের মেধাবী ছেলে-মেয়েদেরকে শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান; (ঙ) ইমাম ও মুয়াজ্জিনগণ এবং তাহাদের পরিবারের সার্বিক কল্যাণ সাধন; এবং (চ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে প্রয়োজনীয় যে কোন ব্যবস্থা গ্রহণ৷