৬৷ (১) ট্রাস্টী বোর্ড নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, পদাধিকারবলে, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) মহা-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, পদাধিকারবলে, যিনি উহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; (গ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যুন উপ-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঘ) সংস্থাপন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যুন উপ-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঙ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যুন উপ-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত তিনজন ইমাম; (ছ) পরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমী, পদাধিকারবলে যিনি উহার সচিবও হইবেন৷ (২) উপ-ধারা (১)(চ)…