২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “ইমাম” অর্থ বাংলাদেশের কোন মসজিদে নিযুক্ত ইমাম; (খ) “ট্রাস্ট” অর্থ ধারা ৩ এর অধীন স্থাপিত ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট; (গ) “তহবিল” অর্থ ট্রাস্টের তহবিল; (ঘ) “পরিবার” অর্থ ইমাম বা মুয়াজ্জিনের স্ত্রী এবং তাঁহার প্রতি নির্ভরশীল পুত্র ও কন্যা এবং পিতা ও মাতা; (ঙ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (চ) “বোর্ড” অর্থ ধারা ৬ এর অধীন গঠিত ট্রাস্টী বোর্ড; (ছ) “মুয়াজ্জিন” অর্থ বাংলাদেশের কোন মসজিদে নিযুক্ত মুয়াজ্জিন৷