৯। (১) কোনো ব্যক্তি এজেন্সি পরিচালনার জন্য নিবন্ধনের আবেদন করিবার যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না, যদি তিনি― (ক) বাংলাদেশের নাগরিক এবং মুসলিম ধর্মাবলম্বী না হন; (খ) প্রাপ্তবয়স্ক না হন; (গ) সুস্থ মস্তিষ্কের অধিকারী না হন; (ঘ) কোনো উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন; (ঙ) রাষ্ট্রদ্রোহিতা বা নৈতিক স্খলনজনিত কোনো অপরাধে আদালত কর্তৃক দণ্ডিত হন; (চ) নিবন্ধিত ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী, পরিচালক বা অংশীদার না হন; (ছ) হজ এজেন্সির ক্ষেত্রে অন্যূন ৪ (চার) বৎসর এবং ওমরাহ এজেন্সির ক্ষেত্রে অন্যূন ৩ (তিন) বৎসর ট্রাভেল এজেন্সি পরিচালনার পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন না হন; (জ) এই আইন বা বিধি দ্বারা নির্ধারিত…